সবাইকে ঘরে থাকার আহ্বান সাঈদ খোকনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২০, ১৯:৩৭আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৯:৪১

সবাইকে ঘরে থাকার আহ্বান সাঈদ খোকনের

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে ঘরে অবস্থান জানার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রবিবার বিকেলে মাসব্যাপী ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার সময় তিনি এ আহ্বান জানান। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে করপোরেশনের এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

তিনি বলেন, আমি নির্বাচিত মেয়র হিসেবে সবাইকে আহ্বান করবো সবাই যেন ঘরে থাকেন। আপনার বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। সরকার আপনাদের পাশে আছে। সিটি করপোরেশন আপনাদের পাশে আছে। যে কোনও সমস্যায় আমাকে আপনারা পাবেন। দয়া করে ঘরে থাকুন।

সাঈদ খোকন বলেন, আমরা ৫০ হাজার পরিবারকে এক মাস নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ওয়ার্ড পর্যায় থেকে তালিকা প্রণয়ন করা হয়েছে। আজ রিকশা চালকসহ অন্যান্যদের মাঝে বিতরণ করা হয়েছে। যেন তারা কর্মহীন অবস্থায় পড়ে খাদ্য সংকটে থাকতে না হয় সে জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।

মেয়র বলেন, আমরা আনন্দিত হয়েছি যে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেক বিত্তবান ও সচ্ছল মানুষ এসব অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা শুভ লক্ষণ। আমরা যেসব খাদ্যসামগ্রী বিতরণ করছি তাতে করে ৪ থেকে ৫ জনের পরিবারের এক মাস চলে যাবে।
এসময় মেয়রের সঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, সচিব মোস্তফা কামাল মজুমদার, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী