নিম্ন আয়ের মানুষের বাড়িভাড়া মওকুফের আহ্বান মেয়র আতিকের

শাহেদ শফিক
৩১ মার্চ ২০২০, ১৬:৩৫আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৭:৩৪

নিম্ন আয়ের মানুষের বাড়িভাড়া মওকুফের আহ্বান মেয়র আতিকের

করোনাভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে থাকায় রাজধানী ঢাকার ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম। বিশেষ করে বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষদের বাসাভাড়া মওকুফ করতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বনানীর নিজ কার্যালয়ে বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র আতিক এই আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, এই মুহূর্তে বিশেষ করে বস্তিবাসীরা চরম কষ্টে আছেন। তারাও কিন্তু ভাড়া দিয়েই বস্তিতে থাকেন। তাই আমি বাড়ি মালিকদের আহ্বান জানাবো, তারা যেন অন্তত এক মাসের বাড়িভাড়া মওকুফ করেন। তিনি বলেন, বস্তিবাসীরা দিন আনে দিন খায়। তাদেরও কিন্তু ভাড়া দিয়ে বাসায় থাকতে হয়। তাই আমি আহ্বান জানাবো, মানবিক কারণে বস্তিবাসীদের বাড়িভাড়া যেন মওকুফ করা হয়। এতে আপনাদের (বাড়িওয়ালাদের) হয়তো কিছু কষ্ট হবে। পৃথিবীর এই দুর্যোগে আপনারা অন্তত এই বিষয়টি মেনে নিন। আপনাদের এমন সিদ্ধান্তে খেটে খাওয়া মানুষের অনেক উপকার হবে।

নিম্ন আয়ের মানুষের বাড়িভাড়া মওকুফের আহ্বান মেয়র আতিকের

মেয়র বলেন, আসুন আমরা সবাই মিলে মানবতার সেবায় এগিয়ে আসি। এখনই মানবসেবার উপযুক্ত সময়। নগরীতে অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষ কম ভাড়ার বাসায় থাকেন। তাই বস্তিবাসীদের মতো তাদের ভাড়াও কম নেওয়ার আহ্বান জানানো হবে কিনা, এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, অবশ্যই আমি তাদেরও আহ্বান জানাই তারা যেন এই বিষয়টি গুরুত্বসহ দেখেন। তারা যদি ভাড়া মওকুফ করে দিতে পারেন, এতে অনেকের উপকার হবে। আমরা চাই সমাজের সবাই এই সংকটের সময়ে এগিয়ে আসুক। 

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের