দেয়াল টপকে পালিয়েছে করোনা আক্রান্তের ভাই, পুলিশের মাইকিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২০, ০০:৫৩আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০১:০১

দেয়াল টপকে পালিয়েছে করোনা আক্রান্তের ভাই, পুলিশের মাইকিং

রাজধানীর হাজারীবাগ এলাকায় লকডাউন থাকা একটি বাড়ি থেকে করোনায় আক্রান্ত ব্যক্তির ভাই দেয়াল টপকে পালিয়েছেন। তাকে খুঁজতে মাইকিং করছে পুলিশ। আশপাশের বিভিন্ন সড়কে খোঁজ করেও রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার(৯ এপ্রিল) রাতে লকডাউন থাকা বাড়ি থেকে ওই ব্যক্তি পালিয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের এডিসি আব্দুল্লাহিল কাফি। তিনি বলেন, করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি দুটি বাড়ি লকডাউন রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে আক্রান্ত ব্যক্তির ভাই দেয়াল টপকে বেরিয়ে গেছেন। তাকে খুঁজতে আমরা মাইকিং করছি। কিন্তু এখনও পাওয়া যায়নি। রাস্তায় টহল পুলিশও গাড়ি নিয়ে খুঁজছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী দুটি বাড়ি লকডাউন করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী