তুরস্ক থেকে ফিরলেন ২০ বাংলাদেশি, গেলেন ১৫৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ১৮:১৮আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৮:২২

তুরস্ক থেকে ফিরলেন ২০ বাংলাদেশি, গেলেন ১৫৪ জন টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে তুরস্ক থেকে দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি । ওই ফ্লাইটটি ১৫৪ জন তুরস্কের নাগরিক নিয়ে ফিরে যায়। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাংলাদেশি নাগরিকদের নিয়ে ঢাকায় আসে ফ্লাইটটি। টার্কিশ নাগরিকদের নিয়ে যায় এটি ঢাকা ছাড়ে দুপুর ১টা ১০ মিনিটে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে গিয়ে আটকে পড়া ১৬৯ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ৩টা ১৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে তারা দেশে এসে পৌঁছান।
এছাড়া বাংলাদেশে আট‌কে পড়া ২৬৪ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

/সিএ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী