করোনায় ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা উপদেষ্টার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ২০:১২আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২০:১৩

খন্দকার মিল্লাতুল ইসলাম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে ওইদিন বিকেল ৫টার দিকে বুকে ব্যথা অনুভব হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরদিন শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মিল্লাতুল ইসলাম নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। তিনি জানান, শনিবার (২৫ এপ্রিল) প্রদত্ত রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।
খন্দকার মিল্লাতুল ইসলাম দুই বছর আগে ডিএসসিসির উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে চাকরি থেকে অবসরে যান। তবে তিনি তখন অতিরিক্ত দায়িত্ব হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দায়িত্ব পালন করতেন। তবে কাজের প্রতি তার দক্ষতা থাকায় কর্তৃপক্ষ তাকে পরবর্তী দুই বছরের জন্য বর্জ্য ব্যবস্থাপনা কাজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। তিনি পিআরএলে থাকা অবস্থায়ও নিয়মিত অফিস করেছেন।
তার মৃত্যুতে দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) গভীর শোক প্রকাশ করেছেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম