৩৫৫ পরিবারকে সহায়তা দিলেন এক আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ১৫:৩০আপডেট : ০২ মে ২০২০, ১৫:৩৫

৩৫৫ পরিবারকে সহায়তা দিলেন এক আইনজীবী করোনা পরিস্থিতিতে ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ আহমেদ। তিনি পুরান ঢাকার ৩৫৫টি অসহায় পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫৫ হাজার টাকা এবং ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

শনিবার (২ মে) আইনজীবী ইমতিয়াজ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি একজন আইনজীবী। সেই হিসেবে আমার সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই পুরান ঢাকার ৩৫৫টি পরিবারের মাঝে ১ হাজার টাকা করে এবং ১০০ পরিবারের মধ্যে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পুরান ঢাকার নাজিরাবাজার, ওয়ারী, ছুড়িটোলা, বংশাল, লালবাগের ১০০টি পরিবারে মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।’

তিনি জানান, প্রত্যেক পরিবারের জন্য পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি আটা, আধা কেজি লবণ, আধা কেজি মুড়ি, একটি সাবান ও দুটি মাস্ক দেওয়া হয়।

জানাগেছে, যারা সামাজিক কারণে লজ্জায় সহযোগিতা চাইতে পারছেন না, প্রাথমিকভাবে এমন কিছু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে খুব দ্রুত ব্যক্তি উদ্যোগে দিনমজুর ও দুস্থ মানুষদের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

/বিআই/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম