এক লাখ ছিন্নমূল পরিবারকে খাদ্যসামগ্রী দেবে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২০, ২০:০৬আপডেট : ১০ মে ২০২০, ২০:১২

এক লাখ ছিন্নমূল পরিবারকে খাদ্যসামগ্রী দেবে ডিএসসিসি রমজান উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগরীর অসহায় হতদরিদ্র ছিন্নমূল এক লাখ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে এ উদ্যোগের প্রথম পর্যায়ে ২৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

রবিবার (১০ মে) দুপুরে নগর ভবনে ৩০ ট্রাক খাদ্যসামগ্রী এসে পৌঁছে। এসব খাদ্যসামগ্রী ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মো. ইমদাদুল হক অঞ্চল-১, অঞ্চল-৩ এবং অঞ্চল-৪ এর মোট ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, প্রতিটি ওয়ার্ডের জন্য ৩৩৩টি প্যাকেট হিসেবে ৭৫টি ওয়ার্ডেই এই খাদ্যসামগ্রী দেওয়া হবে। এই সপ্তাহের মধ্যেই বাকি ৪০টি ওয়ার্ডের কাউন্সিলদের মধ্যে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

খাদ্যসামগ্রীর প্যাকেটের মধ্যে থাকবে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১টি সাবান, ৪০০ গ্রাম গুড়ো দুধ, ২ কেজি ছোলা ও ২ কেজি মুড়ি। প্রথম পর্যায়ে এ খাদ্যসামগ্রী ক্রয় বাবদ প্রায় পাঁচ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে।

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম