কমিউনিটি অন্তর্ভুক্তি ছাড়া লকডাউন সম্ভব না: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ১৯:৩০আপডেট : ১৮ জুন ২০২০, ০০:২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম (ছবি: সংগ্রহ) জোনভিত্তিক লকডাউন বিশেষ করে রেড জোনে লকডাউন কার্যকর করতে কমিউনিটিকে অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে লকডাউন সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (১৭ জুন) রাজধানীর পূর্ব রাজাবাজারে চলমান লকডাউন কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘জরুরি সেবা দেওয়ার জন্য এসব এলাকায় অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত রাখতে হবে। যাতে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়। এসব এলাকার গরিব দুস্থ, দিনমজুর মানুষের বাড়িতে বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। অন্যদিকে সামর্থ্যবানদের কাছে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘এখানে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে। এখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকাসহ সারা দেশে যেখানে লকডাউন প্রয়োজন সেখানে এই পদক্ষেপ নেওয়া হবে। মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনায় নিয়ে ইউরোপসহ বিভিন্ন দেশে করানো পরিস্থিতিতেও সবকিছু চালু রয়েছে। কারণ, মানুষ এবং দেশের অর্থনীতিকে বাঁচাতে এর বিকল্প নেই।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন জানিয়ে মো. তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে বেশি সংক্রমিত এলাকাগুলোতে পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলা করা সম্ভব।’

এ সময় সেখানে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন,  ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরানসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

/এসএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম