৩৩ হাসপাতালে মশার ওষুধ ছিটিয়েছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২০, ১৯:৩৭আপডেট : ২১ জুন ২০২০, ১৯:৪০

৩৩ হাসপাতালে মশার ওষুধ ছিটিয়েছে ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে দ্বিতীয় দিনের মতো মশার ওষুধ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, রোগীর আত্মীয়-স্বজন, ডাক্তার, নার্স ও চিকিৎসা সেবায় নিয়োজিত অন্যান্যরা যাতে ডেঙ্গু রোগে আক্রান্ত না হয় সেজন্য সপ্তাহব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচির দ্বিতীয় দিন রবিবার (২১ জুন) বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৩৩টি হাসপাতালে এসব ওষুধ দেওয়া হয়েছে।

৩৩ হাসপাতালে মশার ওষুধ ছিটিয়েছে ডিএনসিসি
হাসপাতাল এলাকায় চলমান মশক নিধন কার্যক্রম নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, হাসপাতালে সাধারণত রোগীর চাপ বেশি থাকলে বা রোগীর স্বজনরা রাতে হাসপাতালে অবস্থান করলে বেশিরভাগ সময়ে পর্যাপ্ত মশারি থাকে না বা মশারি টানানোর ব্যবস্থা থাকে না। ফলে কোনও একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হলে দ্রুতই সেখানে সেবাদানকারী ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য রোগীসহ আরও অনেকের সংক্রমিত হওয়ার আশংকা থাকে। তাই হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তার রোধে আগামী এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশেপাশের এলাকাগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। একইসঙ্গে আমি রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষকে মশার বিস্তার ও মশারি ব্যবহার করার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম