৮৬ স্থাপনায় মিললো এডিসের লার্ভা, দুই লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২০, ১৭:০৯আপডেট : ১২ জুলাই ২০২০, ১৭:১২

৮৬ স্থাপনায় মিললো এডিসের লার্ভা, দুই লাখ টাকা জরিমানা এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে চিরুনি অভিযান পরিচালনা করছে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানের অষ্টম দিন রবিবার (১২ জুলাই) ১৩ হাজার ৮১টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৮৬টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৭০০টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ১০টি মামলায় ১ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ জুলাই থেকে দশ দিন ব্যাপী শুরু হওয়া চিরুনি অভিযানে আজ পর্যন্ত ১ লাখ ৬ হাজার ১২টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৭৬৩টিতে এডিসের লার্ভা পাওয়া গেছে। এছাড়া ৬৩ হাজার ৬৬৫টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। পুরো অভিযানে ১৩২টি মামলায় ১৮ লাখ ১৫ হাজার ৫১০ টাকা জরিমানা আদায় করা হয়।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম