স্বাস্থ্যকর্মীদের মাস্ক দিলেন মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২০, ১৮:৪৪আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৮:৫১

স্বাস্থ্যকর্মীদের মাস্ক দিলেন মেয়র আতিক ‘সবার জন্য, সবার ঢাকা’ কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্যকর্মীদের উন্নতমানের মাস্ক প্রদান করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২০ আগস্ট) উত্তরায় বাংলাদেশ ক্লাবে ডিএনসিসি-এর বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের এই মাস্ক প্রদান করা হয়।

এই সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে নগরবাসীকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রাখায় সকলকে ধন্যবাদ। স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার জন্য সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে। ডিএনসিসি-এর নগর মাতৃসদন এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রমের বিষয়ে নগরবাসীর মাঝে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যাতে আরও অধিক সংখ্যক নাগরিক এই সেবার আওতায় আসতে পারে।’

সভায় স্বাস্থ্যকেন্দ্রের প্রজেক্ট ম্যানেজাররা তাদের সংস্থার কার্যক্রম তুলে ধরেন। ‘সবার জন্য, সবার ঢাকা’ কর্মসূচির মাধ্যমে সুরক্ষাসামগ্রী প্রদানের জন্য তারা মেয়রকে কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসি-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, নারী মৈত্রী-১, নারী মৈত্রী-২, ঢাকা আহসানিয়া মিশন, বাপসা, ইউটিপিএস, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার, সূর্যের হাসি নেটওয়ার্ক এর প্রজেক্ট ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের