নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৭:০৯আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৭:০৯

নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করার দাবি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করার দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে পুলিশ কর্তৃক ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের সৃষ্টি হয়েছে। সেদিন ধর্ষণকারী পুলিশ সদস্যরা ইয়াসমিনকে পতিতা বলে প্রমাণ করার চেষ্টা করেছিল। কিন্তু প্রতিরোধ আন্দোলন বাধ্য করেছিল ফৌজদারি মামলায় পুলিশের বিচার করতে। দীর্ঘ ২ বছর সারাদেশের নারী সমাজসহ দিনাজপুরবাসীর অপ্রতিরোধ্য গণআন্দোলন বাধ্য করেছিল ৩ পুলিশ সদস্যের ফাঁসির রায় প্রকাশ করতে। ২০০৪ সালে এই ফাঁসির রায় কার্যকর হয়।
তারা আরও বলেন, করোনাকালীন পরিস্থিতিতে নারীর ওপর নির্যাতন সহিংসতা অনেক বেড়েছে। পর্নোগ্রাফি, মাদকাসক্তি, জুয়া, অশ্লীল সিনেমা-নাটক-বিজ্ঞাপন মানুষকে ভোগবাদী মানসিকতায় নিমজ্জিত করেছে। নারীর প্রতি বৈষম্যমূলক সমাজব্যবস্থার ফলেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা আহ্বান জানিয়ে বলেন, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা, নির্যাতন বন্ধ করতে হলে নারী নির্যাতন বিরোধী সকল আন্দোলনকে বৈষম্য ও দমনমূলক সমাজব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত, অর্থ সম্পাদক নাঈমা খালেদ মনিকা ও দফতর সম্পাদক তৌফিকা লিজা প্রমুখ।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম