রায়েরবাগে গাড়ির ধাক্কায় যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২০, ০৩:০০আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৩:০০

রায়েরবাগে গাড়ির ধাক্কায় যুবক নিহত রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় রতন দাস (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে রায়েরবাগ খানকাশরিফ সংলগ্ন হাইওয়ে রোডে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় চা দোকানি জামাল হোসেন জানান, খানকা শরীফ রোডে দোকান থেকে চা খেয়ে উঠে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন রতন। প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যায়। পরে রতনকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রতন স্থানীয় একটি বেকারিতে কাজ করতেন। বর্তমানে একমাস আর কাজ করে না। তিনি হাসেম রোড এলাকাতেই থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত রতন মৌলভীবাজার জেলার রাজ নগর উপজেলার শস্য সুজা গ্রামের রাজকুমার দাসের ছেলে।

/আরজে/এআইবি/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম