ডিএসসিসিতে গুরুত্বপূর্ণ পাঁচ পদে রদবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ১৮:০২আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৮:০৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যানবাহন ও প্রকৌশল বিভাগের গুরুত্বপূর্ণ ৫টি পদে রদবদল আনা হয়েছে। করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত দু' অফিস আদেশের মাধ্যমে এই রদবদল করা হয়।
এক আদেশে অঞ্চল-২ এর প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিকী ভুইয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মাতুয়াইল এক্সটেনশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (পুর) (বর্জ্য ডিসপোজাল), ঢাকা সিটি নেইবার হুড আপগ্রেডিং প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রাজিব খাদেমকে ঢাকা সিটি নেইবার হুড প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (আরবান ডিজাইন) ও নির্বাহী প্রকৌশলী (পুর), বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলামকে অঞ্চল-২ এর নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এবং প্রধান প্রকৌশলীর দফতরের (সংযুক্ত) সহকারী প্রকৌশলী (পুর) আ হ ম আব্দুল্লাহ হারুনকে অঞ্চল-৪ এর সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে সংস্থার পরিবহন বিভাগের তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপকের (পরিবহন) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এবং সায়েদাবাদ আন্তঃজেলা ও ফুলবাড়িয়া সিটি টার্মিনালের সহকারী ব্যবস্থাপকের চলতি দায়িত্বে নিয়োজিত গোলাম মোর্শেদকে সাচিবিক দফতরে সংযুক্ত করা হয়। আদেশে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম