যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবক নিহত, চালক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ২০:২২আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ২০:২৩

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবক নিহত, চালক আটক রাজধানীর যাত্রাবাড়ীতে মা ও শিশু হাসপাতালের সামনে বাসের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৫ বছর। শনিবার (৩১ অক্টোবর) বিকালে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।
এদিতে দুর্ঘটনার পর পথচারীরা অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আহমেদ শরীফ বলেন, মা ও শিশু হাসপাতালের সামনে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল লোকটি। পরে তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি। তিনি বলেন, ঘটনাস্থলের পাশে একটি বাইসাইকেল পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, যুবকটি বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম