‘দীপাবলি’র প্রদীপ জ্বললো করোনা মুক্তির কামনায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:৩৩

‘দীপাবলি’র প্রদীপ জ্বললো করোনা মুক্তির কামনায়

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয়ে থাকে কালী বা শ্যামা পূজা। শনিবার (১৪ নভেম্বর) পালিত হচ্ছে শ্যামা পূজা। রাতে অমাবস্যার আঁধার দূর করতে প্রজ্বালিত হয় প্রদীপ। একেই বলা হয় দীপাবলি। এবার করোনা মহামারি থেকে মুক্তির কামনায় প্রজ্বালিত হবে প্রদীপ।

হিন্দু পুরাণ মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। কালী পূজার দিন সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশ জাতি ও বিশ্ব থেকে করোনা মুক্তির কামনায় সন্ধ্যা ৬টায় সহস্র প্রদীপ প্রজ্বালন করা হয়। এরপর পূজা শুরু হবে সাড়ে ৮টা থেকে।’

রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শ্যামাপূজা উদযাপিত হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে। দীপাবলী উৎসবের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

রামকৃষ্ণ মঠের সহ-অধ্যক্ষ ও মিশনের সহ-সম্পাদক হরিপ্রেমানন্দ মহারাজ বলেন, ‘শনিবার রাত ৯টা ৩০ মিনিটে এখানে পূজা আরম্ভ হবে। রাত ৩টায় পুষ্পাঞ্জলি প্রদান এবং রাত ৪টায় হোম অনুষ্ঠিত হবে। স্বাস্থ‌্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করবেন।’

এছাড়া রমনা মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সবুজবাগ থানাধীন শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিঁও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতী বাজার, শাঁখারী বাজার, বাংলা বাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে যথাযথ স্বাস্থ‌্যবিধি মেনে শ্যামা পূজা অনুষ্ঠিত হবে।

/এসও/এনএস/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক