সোয়ারীঘাটে উচ্ছেদ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২০, ২০:৩০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২০:৩০

সোয়ারীঘাটে উচ্ছেদ অভিযান রাজধানীর বুড়িগঙ্গা নদীর পুনঃদখল রোধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ)। রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরান ঢাকার সোয়ারীঘাট সংলগ্ন চাঁন সরদার কোল্ড স্টোর ইমামগঞ্জ থেকে মদিনা ট্যাংক পর্যন্ত এই অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের মালিকানাধীন চাঁন সরদার কোল্ড স্টোরেজের সামনে গড়ে ওঠা অস্থায়ী অবকাঠামো উচ্ছেদ করা হয়। এছাড়া ১০টি পাকা দোতালা স্থাপনা, ২০টি পাকা একতলা স্থাপনা, ২৫টি আধাপাকা, ৬০টি টং ঘর এবং ৫০টি মাছের গদিসহ ১৬৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে দুই একর নদীর তীরভূমি দখলমুক্ত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলজার আলী, উপ-পরিচালক শাহজাহান সিরাজ, সহকারী পরিচালক রেজাউল করিম প্রমুখ।

/এসএস/এনএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি