রাজধানীতে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২০, ২৩:৩০আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২৩:৩৪

রাজধানীতে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু রাজধানীর ডেমরায় স্টাফ রোড এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সোহাগ মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মামা বাবু জানান, সোহাগ ডেমরা স্টাফ রোডে ইজিবাইকের লাইন ম্যান হিসেবে কাজ করতো। দায়িত্ব পালন করার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা গ্রামে। তার বাবার নাম মোতালেব মিয়া। সে ঢাকার সারুলিয়ার হাজি নগর এলাকার মিনহাজ সাহেবের বাড়িতে ভাড়া থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়।

/এসএইচ/এআইবি/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম