মেয়রের উদ্যোগে বিড়াল ছানা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২০, ২৩:৪৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২৩:৪৬

গাছের ওপর আটকে পড়া বিড়াল ছানা বিড়াল ছানাটি গাছের ওপর আটকা পড়ে ডাকাডাকি করছিল। বিষয়টি একজন প্রাণী প্রেমীর চোখে পড়লে তিনি মেয়রকে ফোন করে সহযোগিতা চাইলেন। ফোন পেয়ে মেয়র সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালেন। কিন্তু ফায়ার সার্ভিস জানালো তারা বিড়াল উদ্ধারের কাজ করে না। বাধ্য হয়ে নিলেন ভিন্ন ব্যবস্থা।

মেয়রের উদ্যোগে বিড়াল ছানা উদ্ধার শনিবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে নগরীর লালমাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এলাকার ২৫ নম্বর সড়কের ডি ব্লকের ৫/১ নম্বর বাড়ির একটি গাছে বিড়াল ছানাকে আটকা পড়তে দেখে উদ্ধারের জন্য এক প্রাণী প্রেমী ফোন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে।

বিষয়টি মেয়র জানান পর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানাতে বলেন। কিন্তু ফায়ার সার্ভিস থেকে মেয়র দফতরকে জানানো হলো, তারা বিড়াল উদ্ধারের কাজ করেন না। পরে মেয়র বিদ্যুৎ বিভাগকে ওই বিড়াল ছানাটি উদ্ধারের জন্য নির্দেশ দেন। বিদ্যুৎ বিভাগ তাদের যন্ত্রপাতি নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে যায়। রাত ১০টার দিকে আটকে পড়া বিড়ালটিকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার কাজে সহযোগিতাকারীরা মেয়র আতিকুল ইসলামের একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) রিশাদ মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৯টার দিকে মেয়র স্যারের কাছে এক ব্যক্তি ফোন করে জানান, তার এলাকায় গাছের ওপর একটি বিড়াল আটকা পড়েছে। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীদের মাধ্যমে আটকে পড়া বিড়ালটি উদ্ধার হয়।’

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক