আগামীকাল মোহাম্মদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১৬:৩২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৬:৩২

গ্যাস পাইপলাইনের কাজের জন্য রাজধানীর মোহাম্মদপুরে আগামীকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বেলা দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রায় পুরো মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম খান বলেন, মোহাম্মদপুরে গ্যাসের প্রেশার কম। প্রেশার বাড়ানোর জন্য কাল কাজ হবে। তাই গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। আমরা যত দ্রুত পারি কাজ শেষ করে গ্যাস সরবরাহ শুরু করবো। সাময়িক অসুবিধার জন্য তিতাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। তবে পরবর্তীতে গ্রাহকরা ভাল প্রেশারে গ্যাস পাবেন বলে আশা করছি।
তিতাস এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর মোহাম্মদপুর নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইনে কাজের জন্য আগামীকাল বেলা দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত আওরঙ্গজেব রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকা গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আবাসিক, সিএনজি, বাণিজ্যিক ও শিল্প সব গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে।
বিকাল চারটার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তিতাস জানায়।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি