বুধবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২১, ১৯:৩১আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৯:৩৩

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে আগামীকাল বুধবার (৬ জানুয়ারি) রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের দ্বিতীয় পর্যায়ে কাজ হচ্ছে। সেই কাজের জন্য মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেল ক্রসিং (নাখালপাড়া রেল ক্রসিংয়ের উভয় পাশে জোড়পাড়ে পর্যন্ত এবং বিজয় সরণী ব্রিজের উত্তর পার্শ্ব পর্যন্ত) গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন করা হবে। এজন্য বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মার্কেট ৮ ঘণ্টা নাখালপাড়া এলাকার সমগ্র পূর্ব নাখালপাড়া এবং নাখালপাড়া রেল ক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার সকল শ্রেণির অর্থাৎ শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম