‘ভাস্কর্য হারাম, কোরআনের কোথায় আছে’ প্রশ্ন তুরিন আফরোজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ২২:৪৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:৪৬

ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, ‘ধর্ম নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই পতাকা। যারাই পতাকা নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। ইসলামের লেবাস পরে কাউকে ধর্মব্যবসা করতে দেওয়া যাবে না। কোরআনে কোথায় আছে ভাস্কর্য হারাম?’

শনিবার (৯ জানুয়ারি) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আলোকচিত্র শিল্পী ফজিত শেখ বাবুর আয়োজনে এবং বঙ্গবন্ধু পরিষদ কানাডার সহযোগিতায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

শাহবাগে বক্তব্য রাখছেন তুরিন আফরোজ ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, ‘আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। এই কাজে যারাই বাধা দিবে তাদেরকে প্রতিহত করা হবে।’

আয়োজনে অন্যান্য বক্তারা বলেন, ‘মুজিববর্ষ চলাকালীন সময় বঙ্গবন্ধু ও বাঘা যতিনের ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা পেয়ারি পাকিস্তানের প্রেতাত্মা, এরাই ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদেরকে নৃশংসভাবে হত্যা করেছিল।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ মোসতাক আহমেদ ভাসানী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাকসীরকারক আল্লামা মুহিউদ্দীন খান ফারুকী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতী লীগের কার্যকরী সভাপতি সাধনা দাসগুপ্তা, স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মো. মুশফিকুর রহমান মিন্টু, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহা. রোকন উদ্দিন পাঠানসহ আরও অনেকে। অনুষ্ঠান উপস্থাপন করেন আলোকচিত্র শিল্পী ফজিত শেখ বাবু।

/এসও/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম