জামায়াতকে নিষিদ্ধ ও পাঠ্যবইয়ে সংবিধানের মূলনীতি যুক্ত করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ২২:৫৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:৫৮

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি নিয়ে আলাদা অধ্যায় রাখার দাবি জানিয়েছে ‘বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন আন্দোলন’। শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ‘২০২২ সালের ৪ নভেম্বর সংবিধান প্রণয়ের ৫০ বছর পূর্তি। বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির সামগ্রিক বাস্তবায়নে ৫০ বছর পূর্তির আগেই রাষ্ট্রের দৃশ্যমান পদক্ষেপ চাই। বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির সামগ্রিক বাস্তবায়ন মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের ঐতিহাসিক দায়িত্ব। এছাড়া রাজনীতিতে ধর্মের অপব্যবহার রোধ, স্বাধীনতাবিরোধী জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। সংস্কৃতিতে চার মূলনীতির প্রয়োগে সরকারী পৃষ্ঠপোষকতা আজ আরও জরুরি হয়ে পড়েছে।’

সমাবেশে বক্তারা বলেন, ‘সরকার কারিকুলাম সংশোধন করছে। সংশোধিত কারিকুলামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে সংবিধানের চার মূলনীতি নিয়ে আলাদা অধ্যায় যুক্ত করতে হবে। যে চার নীতি বাস্তবায়নে দেশ স্বাধীন হয়েছে সে বিষয়ে শিক্ষার্থীদের স্পষ্ট ধারনা থাকা প্রয়োজন।

‘বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন আন্দোলন’ এর আহ্বায়ক সাংবাদিক ও সংস্কৃতিকর্মী হাসান আহমেদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, সংগঠেনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তর, সংগঠনের সদস্য জাফর ইকবাল প্রমুখ।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের