ডিএনসিসির চলন্ত ফুট ওভারব্রিজগুলো আবার সচল

শাহেদ শফিক
১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৩

রাজধানীর বিমানবন্দরের সামনের সড়কের চলন্ত ফুট ওভারব্রিজটি সচল হয়েছে। পার হচ্ছেন পথচারীরা। এছাড়া বনানীর চলন্ত ফুটওভার ব্রিজটিও সচল রয়েছে। সরেজমিন দেখা গেলো এমন দৃশ্য। ডিএনসিসি বলছে, চলন্ত ফুট ওভারব্রিজগুলো মাঝেমধ্যে বিকল হয়ে পড়লে সেগুলো মেরামত করে সচল করা হয়।
গত ১৮ জানুয়ারি বিমানবন্দরের সামনের সড়কে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের চলন্ত ফুট ওভারব্রিজটির দুটি চলন্ত সিঁড়ি বিকল দেখা যায়। স্থানীয়রা জানান, মাঝেমধ্যেই সিঁড়ি দুটি বিকল হয়ে পড়ে। তখন ব্রিজের দরজায় তালা দিয়ে রাখে কর্তৃপক্ষ। এ নিয়ে গত ২৮ জানুয়ারি ‘আগেরগুলো বিকল, নতুন প্রকল্পে আরও ১৬টি চলন্ত সিঁড়ি!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন।
ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাঝেমধ্যে সমস্যা করলে আমরা আবার ঠিক করে দেই। বিমানবন্দরের সামনের ফুট ওভারব্রিজটি মেরামত করা হয়েছে। এখন সবগুলো সচল।’ ফুট ওভারব্রিজগুলো বিকল হওয়ার তথ্য পেলে সঙ্গে সঙ্গে ডিএনসিসিকে যেন জানানো হয়, সে জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
ডিএনসিসির সচল সিঁড়ি ২০১৯ সালের মার্চে প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহতের পর নগরের গুরুত্বপূর্ণ স্থানে সড়ক পারাপারের জন্য চলন্ত সিঁড়িসহ ফুট ওভারব্রিজ নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে ১৬টি চলন্ত সিঁড়ি যুক্ত করে নতুন করে ৮টি ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়া আরও ৩৬টি ফুটওভার ব্রিজ নির্মাণ করার কথাও বলা হয়। এ জন্য ৩১৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে ইতোমধ্যে। প্রকল্পে ১৬টি এসকেলেটর যুক্ত ৮টি ফুট ওভারব্রিজের জন্য ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ২০ লাখ টাকা।
গত ৩ জানুয়ারি ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা প্রকল্প’ শীর্ষক প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন দেয় স্থানীয় সরকার বিভাগ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ প্রকল্পের সময় নির্ধারণ করা হয়েছে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘কোনও ফুট ওভারব্রিজ বন্ধ রাখা হবে না। চলন্ত সিঁড়ি যুক্ত নতুন ব্রিজগুলো বাইরের পরিবেশ উপযোগী করে স্থাপন করা হবে, যাতে ধুলাবালি পড়লেও কোনও সমস্যা না হয়।’ 
ডিএনসিসির এক প্রকৌশলী জানিয়েছেন, ‘আগে যে দুটি সিঁড়ি স্থাপন করা হয়েছিল, সেগুলো বাইরের উপযোগী নয়। ফলে ধুলা ও বৃষ্টির পানিতে প্রায়ই নষ্ট হয়ে পড়ে। নতুন যেগুলো লাগানো হবে সেগুলোর এই সমস্যা হবে না। ঠিকাদারের মাধ্যমেই এগুলো রক্ষণাবেক্ষণ করা হবে।’

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম