জালিয়াতি করে ভর্তি, ঢাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৪

বিভিন্ন সময়ে ডিজিটাল জালিয়াতি এবং অবৈধ পন্থা অবলম্বন করে ভর্তি হওয়ার প্রমাণ মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আর দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে, কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজের ১৪৭ শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে শৃঙ্খলা পরিষদের এক সভায় এ সুপারিশ করা হয়। এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি জানান, এ সুপারিশ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে চূড়ান্ত করা হবে।

প্রক্টর বলেন, ‘ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থা অবলম্বন করে ভর্তি হওয়া সাত জনকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে এবং দুই জনকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে স্থায়ীভাবে বহিষ্কারের সংখ্যা দাঁড়ালো ৮৫ জন।’

বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের ১৪৭ জন শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের কারণে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম