শনির আখড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫৮

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকার একটি বাড়িতে ঢুকে মা ও মেয়েসহ তিন জনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এক ব্যক্তি। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শনির আখড়ার শেখদী  এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মা ইয়াসমিন আক্তার (৩৫), মেয়ে  মাহমুদা মেহেরিন (১৫) এবং তাদের প্রতিবেশী রুহুল কুদ্দুস বাবু (৪৫)।

আহত মাহমুদা মেহেরিন ওই এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী এবং বাবু পেশায় একটি হোটেলের ম্যানেজার।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মা ইয়াসমিন জানান, পরান নামের এক লোক পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সন্ধ্যায় বাসার দরজায় নক করলে তার মেয়ে দরজার কাছে যায়। তখন পরান চাপাতি দিয়ে মেহেরিনের ডান হাতে কোপ দেয়। মেয়ের চিৎকারে ইয়াসমিন এগিয়ে গেলে তার মাথায় কোপ দেয়। এর আগে একই ব্যক্তি প্রতিবেশী বাবুকেও কুপিয়ে গুরুতর আহত করে।

আহতাবস্থায় তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন প্রতিবেশী ও স্বজনরা। তাদের চিকিৎসা চলছে।

আহত ইয়াসমিন নোয়াখালীর চৌমহনী উপজেলার মাসুদ কিবরিয়ার স্ত্রী। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি দুই নম্বর শনির আখড়ার শেখদীতে একটি ছয় তলা ভবনের পাঁচ তলায় ভাড়া থাকেন।

বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম