মানিকনগরে কুমিল্লা পট্টির আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩২

রাজধানীর মানিকনগরে মুগদা গার্মেন্টস গলির পেছনে  কুমিল্লা পট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল  ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার সেলিম আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,  ‘খিলগাঁও-মানিকনগর উত্তর ওয়াসা রোডে কুমিল্লা পট্টিতে আগুন লাগার খবর পাওয়া যায় বিকাল তিনটা ২০ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

সেলিম আহমেদ বলেন, ‘টিনশেডের ঘর হওয়ায় আগুন আশপাশে ছড়িয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় কম সময়েই আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

জানা গেছে, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। যদিও কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম