৬ ঘণ্টা পর অবরোধকারীদের সরিয়ে দিলো পুলিশ  

ঢাবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২২

সব চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের’ নেতাকর্মীরা।  তবে সন্ধা ছয়টার দিকে পুলিশের বাধায় অবরোধ থেকে সরে আসতে বাধ্য হয়েছেন তারা।

এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর জলকামান থেকে পানি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে কয়েকজন নেতাকর্মী পানিতে ভিজে রাস্তা অবরোধ করে রাখলে  পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। ফলে দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শাহবাগমুখী রাস্তাগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানান, এই কর্মসূচিতে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী ও শরীয়তপুরসহ বিভিন্ন জেলা ও ইউনিট থেকে সংগঠনের  প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দেন।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া। এছাড়াও উপস্থিত রয়েছেন— প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান সজীব সরকার, মিজানুর রহমান, ইয়াসিন আকন্দ, তসলিমা রেজা, যুগ্ম মহাসচিব ফারুক খান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, তিতুমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের দাবিগুলো হচ্ছে—

১. সব চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করতে হবে।

২.সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করা ও মর্যাদা নির্ধারণ করা।

৩. মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধার পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার এবং ১৯৭২ সালের সংজ্ঞা অনুযায়ী, ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ তালিকা প্রণয়ন করতে হবে।

৪. মুজিব কোটের পবিত্রতা রক্ষায় সিনেমা, সিরিয়াল নাটকে মন্দ চরিত্রে মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকেরা মুজিব কোট পরতে পারবে না— এই মর্মে আইন পাস করতে হবে।

৫.মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা।

৬. মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

৭. দুর্নীতি, মাদক, ধর্ষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্ধরসহ সবক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দিতে হবে।

আরও পড়ুন:

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৭ দফা দাবিতে শাহবাগ অবরোধ 

/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম