জান ও জবানের নিরাপত্তার দাবিতে শাহবাগে প্রতিবাদ সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৪

‘সরকারের নিজের নিরাপত্তা এবং দেশের লুটেরা গোষ্ঠী ও দুর্নীতিবাজদের নিরাপত্তা দেওয়ার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে।’ রবিবার (২৮ ফেব্রুয়ারি) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, জান ও জবানের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে শাহবাগের প্রতিবাদ সভায় বক্তারা এই দাবি করেন।

সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন ও শাহবাগে মশাল মিছিলে গ্রেফতারকৃত ছাত্র নেতাদের মুক্তির দাবি জানানো হয়। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহবাগের মশাল মিছিল থেকে গ্রেফতার করা হয় নজির আমিন চৌধুরী জয়, তামজীদ হায়দার চঞ্চল, জয়ন্তী চক্রবর্তী, নাজিফা জান্নাত, তানজিম রাফি, আকিফ আহমেদ ও আরাফাত সাদকে। তাদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ২৭ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনার পাটকল শ্রমিকনেতা রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এম এম আকাশ বলেন, ‘সাতদিন আগেও মুশতাক সুস্থ ছিল, এটা তার স্ত্রী জানিয়েছেন কিন্তু হঠাৎ তার হৃদরোগে মৃত্যু হলো। এটা হৃদরোগে হলো নাকি অন্য কারণে হলো তা তদন্ত করে বের করা আবশ্যক।’

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ডিজিটাল আইনের দুটি দুর্বলতা আছে, প্রথম দুর্বলতা হচ্ছে এর বেশিরভাগ ধারাই হলো জামিনের অযোগ্য। নারী-শিশু নির্যাতনের আসামিকে আমরা জামিন নাও দিতে পারি বা চরম দুর্নীতি পরায়ণ যে ব্যক্তি পালিয়ে যেতে পারে তাকেও জামিন না দিতে পারি। কিন্তু এরাও জামিন পেয়ে যাচ্ছে শুধু জামিন দেওয়া হচ্ছে না সাইবার আইনের কয়েকটি বিশেষ ধরনের অপরাধকে। ডিজিটাল আইনের ধারাগুলো বিশেষ করে জামিনের অযোগ্য ধারাগুলো পর্যালোচনা করা উচিত।’

ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল চেয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘দুর্বৃত্তরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লেখকদের ধরে নিয়ে যাচ্ছে। তারা ব্যক্তিগত শত্রুতা হিসেব-নিকেশ করছেন ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে। সরকার জামিন চান না বলে মুশতাকের ছয় বার জামিন আটকে রাখা হয়েছে। এই ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করতেই হবে।’

সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রেহনুমা আহমেদ, রাষ্ট্রচিন্তার সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম, চলচ্চিত্র নির্মিতা কামার আহমাদ সাইমন, বাংলাদেশ বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মহিউদ্দিন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের অর্পি যোতি প্রমুখ।

/এসআইআর/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম