ডিএসসিসি’র অভিযানে বালু তোলার সরঞ্জাম জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকায় দ্বিতীয় দিনের অভিযানে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত ২৮০টি লোহার পাইপ জব্দ করেছে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। পাইপগুলোর মোট দৈর্ঘ্য ২ হাজার ৮০০ ফুট। পরে তাৎক্ষণিক নিলামের মাধ্যমে নগদ চার লাখ ৪২ হাজার টাকায় সেগুলো বিক্রি করা হয়।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানের এসব পাইপ জব্দ ও স্পট নিলামে বিক্রি করা হয়। ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এই অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর অনুযায়ী যে কোনও ধরনের উন্নয়ন কাজে তৃতীয় তফসিলের ১৬ ধারার ৫ উপধারা অনুযায়ী করপোরেশন পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু আবাসন কোম্পানিগুলো অনুমোদন না নিয়ে করপোরেশনের অন্তর্গত ফকিরখালী এলাকায় গৃহায়ন প্রকল্প গড়ে তোলার জন্য এসব পাইপের মাধ্যমে অবৈধভাবে বালি ভরাট করে অপরিকল্পিত নগরায়ন করছে।

অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘বালি ভরাট করার কাজে ব্যবহৃত অনুমোদনহীন ও অবৈধ এসব যান্ত্রপাতি ও যন্ত্রাংশের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম