৭ মার্চের ভাষণ সারা বিশ্বে স্বাধীনতার প্রামাণ্য দলিল: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ২৩:৩৫আপডেট : ০৭ মার্চ ২০২১, ২৩:৩৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণই সারা পৃথিবীতে স্বাধীনতার বক্তব্য হিসেবে একমাত্র প্রামাণ্য দলিল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রবিবার (৭ মার্চ) রাতে রাজধানীর পুরান ঢাকার আহসান মঞ্জিল প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাপস বলেন,  ‘আমরা একটি শান্তিপ্রিয় জাতি। হাজার বছর ধরে আমরা পরাধীন ছিলাম। সেই পরাধীন জাতিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিলে তিলে তাঁর ত্যাগ এবং  বলিষ্ঠ দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে স্বাধীনতার দিকে নিয়ে এসেছেন। তিনি এই ভাষণের শেষে  যে দিকনির্দেশনা দিলেন, তা থেকে একটি নিরস্ত্র জাতি সশস্ত্র জাতিতে পরিণত হলাম।’

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর জীবন,কর্ম ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে লেজার প্রদর্শনী এবং আহসান মঞ্জিলের ছাদ হতে বর্ণিল আতশবাজির আয়োজন করা হয়। আহসান মঞ্জিল প্রাঙ্গণে বসে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পরিবার সহকারে সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার প্রদর্শনী ও আতশবাজি উপভোগ করেন। 

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরীর সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে এবং ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী সৌজন্য বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর বদরুল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল,সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম