সাত কলেজে সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ১৮:০৯আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৮:০৯

সাত কলেজে সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে সাতটি কলেজের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের  শাখা।

মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে  আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ সময় করোনাকালীন ক্লাস বা অ্যাসাইনমেন্টের জন্য নন কলেজিয়েট ফি এবং ইম্প্রুভমেন্ট পরীক্ষার ফি বাতিল করার দাবিও জানান তারা।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘আজকের মানববন্ধন থেকে আমরা সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি অবৈধ ঘোষণা করছি। আর এই অবৈধ টাকা নেওয়ার কোনও অধিকার সাত কলেজের প্রশাসনের নেই। তাই আমরা অবিলম্বে সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছি ‘

এই ছাত্রনেতা আরও বলেন, ‘এই সরকারের কাছ থেকে আমাদের তেমন কিছু পাওয়ার নেই। কিন্তু আমরা বলতে চাই, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। সাত কলেজের শিক্ষার্থীদের যে অধিকার তা আপনারা পূরণ করুন।’

সংগঠনটির তিতুমীর কলেজ শাখার সদস্যসচিব আনারুল ইসলামের সভাপতিত্বে ছাত্রফ্রন্টের ঢাকা মহানগর শাখার সভাপতি মুক্তা বাড়ুই ও সাধারণ সম্পাদক অনিক কুমার দাসসহ প্রমুখ বক্তব্য দেন।

/এসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম