কোথাও যানজট, কোথাও ফাঁকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ১৮:১৯আপডেট : ২১ মার্চ ২০২১, ১৮:১৯

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অবস্থান করছেন। বিদেশি এসব অতিথিদের চলাচল স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন সড়কে বিভিন্ন সময়ে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে কোনও কোনও এলাকায় তীব্র যানজট দেখা দিলেও আবার কোথাও কোথাও সড়ক জুড়ে ফাঁকা অবস্থা বিরাজ করে। গত ১৭ মার্চ থেকেই নগর জুড়ে যানবাহনের এমন মিশ্র অবস্থান দেখা গেছে।

রবিবার (২১ মার্চ) সকালে নগরীর ফকিরাপুল, পল্টন, কাকরাইল ও শাহবাগ এলাকায় যানবাহনের কিছুটা চাপ দেখা গেলেও ঠিক একই সময়ে নগরীর বিমানবন্দর সড়কে যানবাহন দেখা যায়নি। এই সড়কটিতে যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হয় বলে জানিয়েছেন পরিবহন চালকরা। এছাড়া পান্থপথ, কাওরান বাজার ও ফার্মগেট এলাকায়ও যানবাহনের সংখ্যা কম দেখা গেছে।

কোথাও যানজট, কোথাও ফাঁকা

এদিকে নগরীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের কারণে গণপরিবহন মালিকরা সড়কে কিছুটা যানবাহন কমিয়ে দিয়েছেন বলে জানা গেছে। পরিবহন মালিক সমিতির একজন নেতা বলেন, কিছু কিছু এলাকায় বিশেষ সময়ে রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে যানজট দেখা দেয়। সে কারণে অনেক মালিক যানবাহন কিছুটা কম নামান।

কোথাও যানজট, কোথাও ফাঁকা

গাজীপুর পরিবহনের হেলপার আকবর হোসেন বলেন, আমাদের অনেক পরিবহন রাস্তায় নামেনি। কারণ ভিআইপি মুভমেন্টের কারণে অনেক রাস্তায় বন্ধ রাখা হয়। তখন জ্যামে পড়লে গাড়িতে যাত্রী থাকে না।

কোথাও যানজট, কোথাও ফাঁকা

এর আগে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সময়ে যানজটের পূর্বাভাস দেওয়া হয়। ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. মনিরুল ইসলাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচ দেশের ভিভিআইপি অতিথি আসবেন বাংলাদেশে। তারা রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেজন্য ১৭ থেকে ২৬ মার্চ ট্রাফিক ব্যবস্থায় খানিকটা বিঘ্ন ঘটতে পরে। তাই এই সময়ে হাতে পর্যাপ্ত সময় নিয়ে রাস্তায় বের হতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম