ভিআইপি চলাচল, নগরজুড়ে দুর্ভোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ১৭:২০আপডেট : ২২ মার্চ ২০২১, ১৭:২০

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা অবস্থান করছেন। বিদেশি এসব অতিথিদের চলাচল স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন সড়কে বিভিন্ন সময়ে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে নগরজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। গত ১৭ মার্চ থেকেই নগরজুড়ে যানবাহনের এমন মিশ্র অবস্থান দেখা গেছে।

জানা গেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন থেকে সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে আবার বঙ্গভবনে ফেরেন। বেলা সাড়ে ১১টায় নেপালের প্রধান রাষ্ট্রপতি বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তিসহ অন্যান্য ব্যক্তিদের রাষ্ট্রীয় এসব কর্মসূচিতে যোগদানের সময় রাস্তা বন্ধ রাখা হয়। যে কারণে সড়কে তীব্র যানজট দেখা দেয়।

এছাড়া বিকাল পৌনে চারটায় নেপালের রাষ্ট্রপতি হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রোগ্রামে অংশ নেন। তিনি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্যারেড গ্রাউন্ড থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফিরবেন।

ভিআইপি চলাচল, নগরজুড়ে দুর্ভোগ

একইসঙ্গে নেপালের রাষ্ট্রপতি সন্ধ্যা সোয়া সাতটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বঙ্গভবনে যাবেন। তিনি রাত ১০টায় আবার বঙ্গভবন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফিরবেন।

সকালে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবন থেকে বিমান বন্দর ও নেপালের রাষ্ট্রপতি বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাতায়াতের সময় বিমান বন্দর সড়কসহ সংশ্লিষ্ট সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। সে সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুপুরের দিকে নগরীর শাহবাগ, পল্টন, কাকরাইল, বাড্ডা, কুড়িল, উত্তরা, জসিমউদদীন, গুলশান বানানীসহ নগরীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা যায়।

এর আগে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সময়ে যানজটের পূর্বাভাস দেওয়া হয়। ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. মনিরুল ইসলাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচ দেশের ভিভিআইপি অতিথি আসবেন বাংলাদেশে। তারা রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেজন্য ১৭ থেকে ২৬ মার্চ ট্রাফিক ব্যবস্থায় খানিকটা বিঘ্ন ঘটতে পরে। তাই এই সময়ে হাতে পর্যাপ্ত সময় নিয়ে রাস্তায় বের হতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম