রাজধানীর যাত্রাবাড়ীতে ‘রাইদা পরিবহন’ নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ মার্চ) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে এ ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘বাসে আগুনের ঘটনা ইঞ্জিনের কারণে নাকি কোনও নাশকতার ঘটনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’









