‘দোকান বরাদ্দে ডিএনসিসিতে অগ্রাধিকার পাবে তৃতীয় লিঙ্গ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৭:২০আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৭:২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ভবিষ্যতে ডিএনসিসির দোকান বরাদ্দের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

সোমবার (২৯ মার্চ) দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে একটি বেসরকারি পরিবহন ও রাইডশেয়ারিং কোম্পানি এবং একটি জুতা প্রস্তুতকারী কোম্পানির যৌথ উদ্যোগে ‘স্বাধীনতা সবারই’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠান দুটি  ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের দায়িত্ব নেওয়ায় মেয়র তাদের ধন্যবাদ জানান। তার মতে ‘উদ্যোগটি ঐতিহাসিক এবং বৈপ্লবিক’। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য মেয়র আতিকুল ইসলাম তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে রাইডশেয়ারিং কোম্পানিটির সাইকেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন।

আতিকুল ইসলাম বলেন ‘‘আমার নির্বাচনের স্লোগান ছিল— সবাই মিলে সবার ঢাকা। সুস্থ, সচল, আধুনিক ঢাকা। তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কাজ করাও আমার প্রতিশ্রুতির অংশ। এই দেশে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের লোক থাকবে। দেশ গড়তে হলে সকলকে লাগবে। জাতির জনক একথাই বলে গেছেন। স্বাধীনতা সবারই। সবাই বলতে সকল লিঙ্গকে বুঝানো হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন তৃতীয় লিঙ্গের মানুষসহ সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চায়।’

মেয়র আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যাদের ঘর নাই তাদেরকে ঘর বানিয়ে দিয়েছেন। সেলাই মেশিন কিনে দেওয়া হচ্ছে, তারা কৃষি কাজ করছে। ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকলেরই কাজ করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করার অধিকার রয়েছে’।

মেয়র তার দফতরেও দুই জন তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়োগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সকল সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি দুই জন করেও চাকরি দেয়, তাহলে সকল তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান হয়ে যায়। এ জন্য সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সামাজিক সংগঠন ট্রান্সএন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা লামিয়া তানজিন তানহাসহ তৃতীয় লিঙ্গের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের