দুর্ভোগ কত রকম! (ফটোস্টোরি)

নাসিরুল ইসলাম
০১ এপ্রিল ২০২১, ১৫:২৬আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৫:৩১

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহনে চালাতে বলেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে রাইডশেয়ারিং সার্ভিসগুলো। যদিও ৫০ শতাংশ জনবলে অফিস চালাতে বলা হয়েছে, তবে সরকারি-বেসরকারি বেশিরভাগ অফিসই চলছে আগের মতো সব কর্মীকে নিয়ে। এই অবস্থায় বিপাকে পড়েছেন রাজধানীবাসী। অফিসযাত্রীরা যেমন যানবাহন না পেয়ে দুর্দশায় পড়েছেন, তেমনি আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে বিক্ষোভ করেছেন রাইড শেয়ারিং এর চালকরা। ফলে রাজধানীতে অফিসটাইমে আগে আগে দীর্ঘ যানজটও দেখা গেছে। মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

মোটরসাইকেলে যাত্রী তোলার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় বিক্ষোভ করেছেন চালকরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েশ’ মোটরসাইকেল চালক তাদের যান রাস্তায় রেখে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শাহবাগ এলাকা অবরোধ করেন রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালকরা। তবে ১০-১৫ মিনিটের মতো সময় রাস্তা আটকে রাখার পর তারা অবরোধ প্রত্যাহার করেন। মোটর সাইকেল চালকদের বিক্ষোভ

মোটরসাইকেল চালকরা জানান, চাকরি না থাকায় সংসার চালাতে মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন তারা। সরকারের নির্দেশনায় গণপরিবহন চললেও মোটরসাইকেল বন্ধ করে তাদের পেটে লাথি মারা হয়েছে। মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

আজ  রাজধানীর বিভিন্ন এলাকায় বাসস্ট্যান্ডে এসেও বাসে উঠতে না পেরে বিক্ষোভ করেছেন অফিসগামী যাত্রীরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে  রাজধানীর খিলক্ষেতে রাস্তা আটকে বিক্ষোভ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস না পেয়ে রাজধানীবাসীর দুর্ভোগ

বৃহস্পতিবার সকালে নগরীর খিলগাঁও, বাসাবো, রাজারবাগ, ফকিরাপুল, দৈনিক বাংলা, পল্টন, গুলিস্তান, কাকরাইল, শান্তিনগর, মৎস্যভবন, শাহবাগ, বাংলামোটর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। পরিবহন চালকরা বলছেন, কর্মক্ষেত্রে মানুষের উপস্থিতি অর্ধেক নিশ্চিত হয়নি। যে কারণে গণপরিবহনের জন্য যাত্রীর চাহিদা আগের মতোই রয়েছে। কিন্তু আসন সংকুলান অর্ধেক। মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

বাসগুলো যাত্রী না তোলায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা ও ভাড়ায়চালিত মোটরসাইকসহ অন্যান্য পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া দাবি করছে বলেও অভিযোগ উঠেছে। মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

বাসে উঠতে না পেরে রাস্তা আটকে বিক্ষোভ

ছবি 

/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম