গাবতলী টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ১৭:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৮:০০

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল আকস্মিক পরিদর্শন করলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এসময় বিভিন্ন অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়।

রবিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে এ পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে চেয়ারম্যান টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন। পাশাপাশি তিনি যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাস্ক পরার নির্দেশ দেন।

গাবতলী বাস টার্মিনালে তিনটি বাস থামিয়ে বাসের ভেতরে পরিদর্শন করেন তিনি। এসব বাসের ভেতরে স্বাস্থ্য বিধি মেনে যাত্রীদের বসানো হয়েছে কিনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের মাস্ক পরা রয়েছে কিনা সেসব বিষয় খতিয়ে দেখেন।

অভিযানের বিষয়ে জানতে চাইলে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুরে আমি গাবতলী টার্মিনাল পরিদর্শনে যাই। সেখানে পরিবহনগুলো স্বাস্থ্য বিধি মানছে কিনা বা অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা তা দেখি।

তিনি আরও বলেন, সকাল পর্যন্ত আমাদের আটটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। তাতে আটটি মামলা হয়েছে। এরমধ্যে ছয়টি মামলা হয়েছে স্বাস্থ্য বিধির জন্য।

এসএস/এনএইচ
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম