স্বাস্থ্য বিধি না মানলেই পুলিশের জেরা-জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১৭:২৩আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৭:২৩

করোনার বিদ্যমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে রাজধানীর বিভিন্ন সড়কে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধের পাশাপাশি যারা মানছেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় স্বাস্থ্য বিধি না মানায় ২৫ জনকে ১২ হাজার ১০০ টাকা জরিমানা করেছে র‍্যাব। এছাড়াও প্রায় ৮ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

বেলা ১২টা থেকে দুই ঘণ্টাব্যাপী অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে সহযোগিতা করেন র‍্যাব-৩।

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, সরকারের নির্দেশনাগুলো বলবৎ করার লক্ষ্যে যারা মাস্ক পরিধান করছেন না এবং যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছেন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুপুরে চলা এ অভিযানে স্বাস্থ্য বিধি না মানায় ২৫ জনকে ১২ হাজার ১০০ টাকা জরিমানা ও প্রায় ৮ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

তিনি বলেন, মূলত জরিমানা করাই র‍্যাবের উদ্দেশ্য নয়। র‍্যাবের উদ্দেশ্য করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা।

এছাড়া রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ ও স্বাস্থ্য বিধি না মানায় অভিযান চালিয়েছে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

গতকাল সোমবার (৫ এপ্রিল) রাজধানীর শাহবাগে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতে স্বাস্থ্য বিধি না মানায় ২৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে রাজধানীতে ট্রাফিক পুলিশ, থানা পুলিশও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে কাজ করছে। অ্যাপ পরিচালিত রাইড শেয়ারিং বন্ধ থাকলেও চুক্তিতে রাজধানীতে যাত্রী পরিবহন করছে মোটরবাইক চালকরা। যার কারণে মোটরবাইকে দুজন যাত্রী থাকলে তাদের জেরা করা হচ্ছে। এমনকি যৌক্তিক কারণ ছাড়া কেউ বাইরে বের হলে তাদেরও জেরা-জরিমানার মুখে পড়তে হচ্ছে।

এছাড়াও সিটি করপোরেশন, ঢাকা জেলা প্রশাসন পুলিশের সহায়তায় বিভিন্ন সড়ক, টার্মিনাল ও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

 

/এআরআর/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম