সকালে সন্তানের জন্ম, বিকালেই করোনা আক্রান্ত মায়ের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২১, ১৯:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২০:৩৬

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর ইম্পালস হাসপাতালে মারা যান তিনি।

একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা বাংলা ট্রিবিউনকে বলেন, ৩২ বছরের রিফাত সুলতানা একাত্তর টেলিভিশনের শুরু থেকেই সেখানে কর্মরত ছিলেন। এখানে জয়েন করার পর তার বিয়ে ও দুই ছেলের জন্ম হয়। তার দুই যমজ ছেলের বয়স দুই বছর।

রিফাত করোনা পজিটিভ ও গর্ভবতী ছিল। এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন জানিয়ে ফারজানা রূপা বলেন, প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে, পরে সেখান থেকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উত্তরার কেসি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে তাকে ইম্পালস হাসপাতালে নিয়ে আসা হয়।

আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। কন্যাসন্তানটি এখন আরেক বেসরকারি এভার কেয়ার হাসপাতালে রয়েছে। বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামও আমাদের ৭১-এর সহকর্মী জানিয়ে ফারজানা রূপা বলেন, নাজমুল নিজেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তাকে বাসায় নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন রিফাতের শাশুড়ি।

ফারজানা রূপা বলেন, হাসপাতাল থেকে রিফাত সুলতানাকে আল মারকাজুলে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে বনশ্রীর বাসায় নেওয়া হবে। বাসা থেকে একাত্তর টেলিভিশন কার্যালয়ে নেওয়ার পর সেখানে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।

 

জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী