ঢিলেঢালা চেকপোস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৭:১৮আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৭:১৮

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে চলাচল নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়। লকডাউনের শুরুর দিকে রাজধানীর এসব চেকপোস্টগুলোতে কঠোরতা দেখা গেলেও দিন দিন তা শীতল হয়ে পড়ছে। কয়েকটি পোস্টে মাঝে-মধ্যে কঠোরতা দেখা গেলেও অধিকাংশ সময়ই দায়িত্বরত পুলিশ সদস্যদের অলস সময় কাটাতে দেখা গেছে। পুলিশ সদস্যরা বলছেন, আগের তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। মানুষের চলাচলও বেড়েছে। বেশি কঠোরতা অবলম্বন করলে দীর্ঘ যানজট লেগে যায়।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে নগরীর খিলগাঁও আনসার ক্যাম্প সংলগ্ন চেকপোস্টে দেখা গেছে, পাশের যাত্রী ছাউনিতে বসে পুলিশ সদস্যরা মোবাইল দেখছেন। দু’জন সদস্য চেকপোস্টে দাঁড়িয়ে থাকলেও তাদের কোনও তৎপরতা দেখা যায়নি। এসময় সব ধরনের যানবাহন চেকপোস্ট দিয়েই চলাচল করতে দেখা গেছে।

একই চিত্র মৌচাক চোকপোস্টের। সেখানেও শুধু বাস ছাড়া সবধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়। রাজধানীর সড়কে রিকশা, সিএনজি, ভ্যান, ভাড়ায় চালিত মোটরসাইকলেসহ সবধরনের পরিবাহন চলছে। তবে মাঝে মাঝে দু’চারটি ব্যক্তিগত গাড়ি আটকে দিয়ে চেক করেন পুলিশ সদস্যরা।

বাংলা মোটর চেক পোস্টেও কোনও পুলিশ দেখা যায়নি। কোনও বাধা ছাড়াই কাওরান বাজার মোড়েও চলাচল করছে সব ধরনের যানবাহন। ভিড় রয়েছে কাওরান বাজার- এফডিসি সড়কেও।

রাজারবাগ চেকপোস্ট সংকুচিত করে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেখানে যানবাহনের কিছুটা চাপ দেখা গেলেও বেশিরভাগ ছিল রিকশা।

চেকপোস্টে থাকা এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, অফিস খোলা রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বেশি কঠোরে হলে যানবাহনের দীর্ঘ লাইন হয়ে যায়। সবাই জরুরি কাজের অজুহাত দেখায়। আসলে তখন আমাদেরও কিছু করার থাকে না।

প্রথম পর্বের সর্বাত্মক লকডাউনের শেষ দিন দিন ছিল আজ  মঙ্গলবার। সকালে অফিস সময়ে মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্টে খুব একটা কড়াকড়ি দেখা যায়নি। তবে কোথাও কোথাও গাড়ি থামিয়ে ‘মুভমেন্ট পাস’ আছে কিনা, তা চেক করেন পুলিশ সদস্যরা। জরুরি কাজে অফিসমুখী যাত্রীদের ছেড়ে দেওয়া হলেও ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা বের হয়েছেন, তাদের পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে।

এদিকে গাবতলী সড়কে বিপুল পরিমাণ যানবাহন দেখা গেছে। সেখানেও পুলিশের তেমন কড়াকড়ি দেখা যায়নি। চলচালরত যানবাহনগুলোর মধ্যে অধিকাংশই ছিল ব্যক্তিগত গাড়ি।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম