তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র উদ্যোগে শনিবার (২৪ এপ্রিল) জুরাইনস্থ কবরস্থানে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে শোক র্যালি, কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ’র সদ্য নির্বাচিত সভাপতি ফারুক হাসান’র নেতৃত্বে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ জুরাইন কবরস্থানে রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তারা নিহত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মহিউদ্দিন রুবেল, পরিচালক তানভীর আহমেদ, পরিচালক মো. খসরু চৌধুরী, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং পরিচালক রাজিভ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প উদ্যোক্তাগণ ও বিজিএমইএ’র উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।









