দিনে টার্গেট করে রাতে গ্রিল ভেঙে চুরি করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ১৬:৫৮আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৬:৫৮

দিনের বেলায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টার্গেট ঠিক করে রাতে গ্রিল ভেঙে চুরি করতো একটি চোরচক্র। চুরি করা ল্যাপটপ ও মোবাইল অনলাইন প্লাটফর্মে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতো। এজন্য ব্যবহার করা হতো ভুয়া নিবন্ধিত সিম। প্রযুক্তির সহায়তায় এ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

বুঝবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর ডেমরা ও কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছে গোয়েন্দা অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল গাফফার (দলনেতা), নজরুল ইসলাম ওরফে সোহাগ, রিপন, মাসুদ তালুকদার ও মাসুদ। এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল সেট, ৭টি ল্যাপটপ ও ১৮টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়।

অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হক জানান, এই চক্রের সদস্যরা রাজধানীসহ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও টঙ্গী এলাকার বাসা ও অফিসের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি মূল্যবান সামগ্রী চুরি করত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তিনি আরও বলেন, এ চক্রের সদস্যরা দিনের বেলায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টার্গেট ঠিক করে। তাদের মধ্যে রিপন পিকআপ গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করত। আব্দুল গাফফার ও মাসুদ বাইরের অবস্থা পর্যবেক্ষণ করত। গ্রিল ভেঙে বাসা বা অফিসের ভেতরে প্রবেশ করতো নজরুল ওরফে সোহাগ। চুরি করা মালামাল পিকআপ যোগে গাফফারের বাসায় নিয়ে ভাগাভাগি করতো। মাসুদ তালুকদার ল্যাপটপ ও মোবাইল অনলাইন প্লাটফর্মে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতো। বিজ্ঞাপন দেওয়ার কাজে সে ভুয়া নিবন্ধিত সিম ব্যবহার করতো।

গ্রেফতারকৃতদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি ২০২১ তারিখ রাতে বিমানবন্দর থানার উত্তরা ১ নম্বর সেক্টরের প্রপার্টি কানেক্ট এর অফিসে কৌশলে প্রবেশ করে চোর চক্রটি। সেখান থেকে একটি আইপ্যাড, একটি আইফোন ৪টি, ১২/১৪টি মোবাইল, দুটি ল্যাপটপ ও নগদ ১ লাখ ৯৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জনৈক মো. ওয়ালিউল আজিমের অভিযোগের প্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি ২০২১ (সোমবার) বিমানবন্দর থানায় মামলা দায়ের হয়। এই মামলার ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

 

আরটি/এনএইচ
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম