বালু ও পেঁয়াজের ট্রাকে মাদক, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ১৭:৪২আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৮:১৯

রাজধানীতে পৃথক অভিযানে মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে বালু ও পেঁয়াজের ট্রাকে অভিযান চালিয়ে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। বুধবার (২৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) এসপি আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এর সত্যতা নিশ্চিত করে বলেন, রাজধানীর মোহাম্মদপুর থানার গ্রিন ভিউ হাউজিং বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে বগুড়া থেকে আসা বালুর ট্রাক থেকে ৭৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওয়াসিম আন্তজেলা মাদক কারবারি চক্রের সদস্য। এদিকে অপর এক অভিযানে আদাবর থানা বেড়িবাঁধ এলাকায় পেঁয়াজ পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক থেকে ২৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় আসমাউল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদক ব্যবসায়ীরা সব সময় নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে। এই চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল ও হেরোইন এনে রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে।

আরটি/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম