সরকারের কাছে পাঁচ হাজার কোটি টাকা চান পরিবহন মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ২০:২৫আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২০:২৫

করোনার ক্ষতি মোকাবিলায় সরকারের কাছে স্বল্প সুদে ৫ হাজার কোটি টাকা চেয়েছে পরিবহন মালিকরা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পরিবহন মালিক সমিতির নেতারা এ দাবি জানান।

লিখিত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, গণপরিবহন ব্যবসায় বিনিয়োগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নেওয়া ঋণ এক শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে হালনাগাদ করার সুযোগ অব্যাহত রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার জন্য অনুমতি দিতে হবে।

তিনি আরও বলেন, প্রতিদিন কমপক্ষে দুই কোটি যাত্রী গণপরিবহনে সড়ক পথে যাতায়াত করেন। এ খাতে ৩০ লাখেরও বেশি শ্রমিক জড়িত। প্রত্যেক বছর সরকার এ খাত থেকে হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে। চার লাখের মতো মোটর মেকানিক ও যন্ত্রাংশ ব্যবসায়ী, হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ী সড়ক পরিবহন খাতের সঙ্গে জড়িত।

রমেশ চন্দ্র বলেন, গত বছরও সরকার প্রণোদনা ঘোষণা করেছিল; কিন্তু পরিবহন খাতের মালিকরা তাতে বঞ্চিত হন। পরিবহন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। টানা ৬৮ দিন বন্ধ থাকার পরও কোনও সহায়তা পায়নি।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানাই। শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ ও লকডাউনের ক্ষতি কাটাতে সরকারের কাছে স্বল্প সুদে পাঁচ হাজার কোটি টাকা ঋণ চাচ্ছি। লকডাউনের কারণে প্রায় এক মাস ধরে গণপরিবহন বন্ধ থাকায় আয় বন্ধ রয়েছে। এ জন্য আগামী ৩০ জুন পর্যন্ত ব্যাং ক ঋণের কিস্তি ও সুদ মওকুফের দাবি জানাচ্ছি।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম