ঢাকায় দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২১, ২২:৩৮আপডেট : ০২ মে ২০২১, ২৩:০৯

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে সারা দিনের অপেক্ষার পর ঢাকার অনেক অঞ্চলে রাতে শুরু হয়েছে দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি।

রবিবার (২ মে) রাত নয়টা ৫০ মিনিটে মালিবাগ, মৌচাক, শান্তিনগর, মগবাজার, রাজারবাগ, খিলগাঁও, গোড়ানসহ ঢাকার মধ্যস্থলে শুরু হয় বৃষ্টি। সারা দিনের গরমের পর এ বৃষ্টি স্বস্তির। এর সঙ্গে তীব্র বেগে বাতাস বইতে শুরু করে।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ঢাকাসহ আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হচ্ছে। চলতি সপ্তাহে অনেক এলাকায় থেমে থেমে ঝড়-বৃষ্টি হতে পারে বলে তিনি জানান।

গত ২৪ ঘণ্টায় নিকলি, নেত্রকোনা, শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গায় বৃষ্টি হয়েছে।

এদিকে ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মাইজদীকোট, পাবনা, ফেনী, পটুয়াখালীর খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কমে আসতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ৩৬ দশমিক ২, ময়মনসিংহে ৩৪ দশমিক ৬, চট্টগ্রামে ৩৩ দশমিক ১৬, সিলেটে ৩৫ দশমিক ৫, রাজশাহীতে ৩৫ দশমিক ৮, রংপুরে ৩৩ দশমিক ২, খুলনায় ৩৭ দশমিক ৪২ এবং বরিশালে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম