২০ দিন পর রাজপথে নেমেছে গণপরিবহন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ০৯:৩৮আপডেট : ০৬ মে ২০২১, ০৯:৩৮

লকডাউনের কারণে প্রায় ২০ দিন বন্ধের পর গণপরিবহন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে চলছে বাস। বিভিন্ন টার্মিনাল থেকে যাত্রা শুরু করে রাজধানীর ভেতরে যাতায়াত করছে এগুলো। চলমান লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশনা দেয় সরকার। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীসহ সারা দেশে গণপরিবহন চলাচল শুরু হলো। তবে কোনও গণপরিবহন জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু

সকাল থেকে রাজধানীর বেশ কয়টি এলাকা ঘুরে দেখা গেছে, বাসের জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। বিশেষ করে অফিস যাওয়ার জন্য সকালে যারা রাস্তায় বের হয়েছেন তারাই বাসের জন্য অপেক্ষা করছেন। এছাড়া যাত্রীর চাপ কিছুটা কম। বাসগুলোতে পাশাপাশি দুই সিটের একটি খালি রেখে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

টেকনিক্যাল মোড়ে বাসের জন্য অপেক্ষারত কাজল মিয়া বলেন, বাসের জন্য অপেক্ষায় রয়েছি। তবে আজ প্রথম দিন হওয়ায় মনে হচ্ছে বাসের সংখ্যা কম। এরপরও বাস চালু হয় আমাদের জন্য ভালো হয়েছে। রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু

এদিকে, দিশারী পরিবহনের চালক মামুন জানান, লকডাউনের কারণে আমাদের পরিবার নিয়ে চলতে অনেক সমস্যা হচ্ছিলো। এখন আমরা বাস চালানোর সুযোগ পেয়েছি। স্বাস্থ্যবিধি মেনে আমরা যাত্রী পরিবহন করছি এবং করবো।

এছাড়া বেশ কয়েকটি রুটের বাসের দেখা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী দুই সিটে একজন করে যাত্রী পরিবহন করা হচ্ছে। সকাল থেকে যাত্রীর চাপ কিছুটা কম থাকায় পরিবহনের চালক ও হেলপাররা অতিরিক্ত যাত্রী ওঠানোর সুযোগ পাচ্ছেন না। রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু

এদিকে, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখভালের জন্য পরিবহন মালিক কিংবা শ্রমিক সংগঠনের কাউকে দেখা যায়নি।

উল্লেখ্য, যেসব শর্তে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে সেগেুলো হলো- মাস্ক ছাড়া কোনও যাত্রী গাড়িতে উঠতে পারবেন না; গাড়ির স্টাফদের মাস্ক সরবরাহ করবে গাড়ির মালিক কর্তৃপক্ষ; গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে, অর্থাৎ প্রতি দুই সিটে একজন যাত্রী বসবেন।

 

/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম