আড়ংকে লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ১৯:২২আপডেট : ০৬ মে ২০২১, ১৯:২২

করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মেনে ধারণ ক্ষমতার অতিরিক্ত ক্রেতা অবস্থান করায় আড়ংয়ের আসাদগেট আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বৃহস্পতিবার (৬ মে) এই অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি আউটলেটের ভেতরে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেন।

এ সময় মেয়র আতিক বলেন, ‘ভেতরে মার্ক করা আছে, সেই মার্কের মধ্যে সবাই দাঁড়াবেন। ভুলে গেলে চলবে না আমাদের পরিবার কিন্তু আছে। মেয়র হিসেবে আমি নিজেই এসেছি। আমি বলতে এসেছি যে, আপনাদের নিজেদেরই সাবধান হতে হবে। নিজে সাবধানতা অবলম্বন করলে পরিবার বাঁচবে, শহর বাঁচবে এবং দেশ বাঁচবে।’

তিনি বলেন, ‘আপনাদের অনুরোধ করছি, সামাজিক দূরত্ব মেনে আপনারা সবাই দাঁড়াবেন। কাউন্টারে যারা আছেন, তারা লক্ষ্য রাখবেন ক্রেতা যেন মার্ক করা জায়গায় দাঁড়ায়। এছাড়া কেউ কাউন্টারে ভিড় করবেন না। মাস্ক পড়ুন, সামাজিক দূরত্ব মেনে চলুন।’

এ সময় ধারণ ক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় আড়ংকে এক লাখ টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

আড়ং কর্তৃপক্ষ জানায়, আমরা মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট খোলা রেখেছি। কিন্তু ক্রেতাদের মানাতে পারছি না। নিষেধ করার সত্ত্বেও অনেকে চলে আসেন। একজন  ক্রেতার সঙ্গে ৩ জন ৪ জন করে চলে আসেন। আমরা চেষ্টা করেও মানাতে পারছি না। এখন মেয়র সাহেব আসছেন, অনেক কথা বলেছেন। আমরা এরপর ওনাদের নির্দেশনা মেনে চলবো।’

পরে এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখবে। আড়ংয়ের আসাদগেট আউটলেটে ধারণ ক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় আজ  আড়ংকে এক লাখ টাকা জরিমানা করা হলো।’

/এসও/এপিএইচ/   
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম