শপিং মলে ডিএমপির অভিযান, মাস্ক না পরায় জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২১, ১৭:৫৩আপডেট : ০৯ মে ২০২১, ২০:২৩

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মিরপুর এবং পল্টন এলাকার কয়েকটি শপিং মলে পৃথক অভিযান চালিয়েছে। এ সময় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি মেনে না চলার অভিযোগে ৩১ জনকে মোট ২৩ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।

রবিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার পর মিরপুর-১ নম্বরে শাহ আলী শপিং কমপ্লেক্স, মুক্তবাংলা শপিং সেন্টার, ক্যাপিটাল মার্কেট, কো-অপারেটিভ সোসাইটি মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, বাগদাদ শপিং সেন্টারসহ আশপাশের বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক না পরার অপরাধে ২২ জনকে মোট ২১ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ বলেন, ‘অনেকের মধ্যেই স্বাস্থ্যবিধি, বিশেষ করে মাস্ক না পরার প্রবণতা  দেখতে পাচ্ছি। মাস্ক না পরার জন্য তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখানোর চেষ্টা করছেন। আমরা যতটুকু সম্ভব তাদের বুঝিয়ে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের নিজেদের সচেতন হতে এবং পরিবারের সদস্যদের এই করোনা সংক্রমণ থেকে রেহাই পেতে মাস্ক পরে চলাফেরার পরামর্শ দিচ্ছি। এছাড়া যাদের জরিমানা করা হয়েছে তাদেরও আমরা সতর্ক করেছি।’

তিনি বলেন, ‘ঈদ যতই সামনে আসছে, লোকজনের কেনাকাটার প্রবণতা বেড়ে যাচ্ছে। আমরা সরকারি নির্দেশনা মোতাবেক মাঠে রয়েছি। শপিং সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি যেন তারা মনিটরিং করে। এ বিষয়ে গাফিলতি পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে রবিবার (৯ মে) দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক পল্টন এলাকার বেশ কয়েকটি শপিং মলে অভিযান পরিচালনা করেন। পল্টনের সিটি হার্ট শপিং মল ছাড়াও বেশ কয়েকটি শপিং মলে অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৯ জনকে ২ হাজার দুইশ’ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, ‘সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা জনগণকে সচেতন করতে চাই। আইন প্রয়োগ করে জনগণকে সচেতন করা সম্ভব নয়। করোনা সংক্রমণের ঝুঁকি থেকে রেহাই পেতে বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ করে মাস্ক পরে বের হতে হবে। এ বিষয়টি আমরা জনগণের সামনে তুলে ধরছি। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে মাস্ক পরার কোনও বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শপিং মল বন্ধের নির্দেশনা কতটা মানা হচ্ছে 
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম