ঈদযাত্রা যেন শবযাত্রা না হয়: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২১, ২১:০৬আপডেট : ০৯ মে ২০২১, ২১:০৮

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঈদযাত্রা শবযাত্রায় পরিণত হোক সেটা কারওরই কাম্য নয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ঈদে বাড়ি যাওয়া, এমনকি শপিং করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির টেলিমেডিসিন সেবা উদ্বোধনকালে রবিবার (৯ মে) তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন।

করোনাভাইরাসের সংক্রমণের এসময়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি আজ থেকে এই সেবা চালু করে। কমিটির উদ্যোগে টেলিমেডিসিন সেবার মাধ্যমে দেশের ১৫০ জন চিকিৎসক টেলিফোনে মানুষকে চিকিৎসা দেবেন। আগামী মঙ্গলবার থেকে ০১৯৫৮৬২৯৭০০ থেকে ০১৯৫৮৬২৯৭৯৯ পর্যন্ত মোট ১০০টি নাম্বারে যেকোনও সময় ফোন করে চিকিৎসা সেবা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী করোনা সংক্রমণের এই সময়ে আমরা অনেক ভালো অবস্থানে ছিলাম। এখনও অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছি। অবস্থা খারাপ হয়েছে। গত জানুয়ারিতে সমুদ্র সৈকতসহ উল্লেখযোগ্য পর্যটন স্থল এবং বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়ের কারণে করোনা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এখন ঈদ উপলক্ষে মানুষের গ্রামের বাড়িতে যাওয়ার উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ঈদের কেনাকাটা করতে গিয়েও প্রচুর ভিড় করছে মানুষ। তাদের মধ্যে আবার অনেকেই মাস্ক পরছেন না। কিছু ক্ষেত্রে নিজেরা পরলেও সঙ্গে থাকা বাচ্চাদের মাস্ক পরাচ্ছেন না। ফলে সংক্রমণ বেড়ে যাচ্ছে। অনেকের মৃত্যু হচ্ছে। সে কারণেই সবাইকে সতর্ক হতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে। ঈদে বাড়ি যাওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা যাত্রাপথে মানুষের ভিড় করোনা পরিস্থিতির চরম অবনতি ঘটাতে পারে। ঈদযাত্রা হয়ে উঠতে পারে শবযাত্রা। কিন্তু সেটা আমাদের কারওরই কাম্য নয়। তাই নিজেদের সংযত করে বাড়ি যাওয়া ও কেনাকাটা থেকে বিরত থাকতে হবে।

ঈদযাত্রা যেন শবযাত্রা না হয়: শিক্ষামন্ত্রী

দীপু মনি বলেন, পাশের দেশ ভারতে করোনা ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। ভারত পার্শ্ববর্তী দেশ হওয়ায় আপনাদের আরও বেশি সতর্ক হতে হবে। এসময় যেমন চিকিৎসার সংকট দেখা দেয় তেমনি হাসপাতালেও সেবার অপ্রতুলতা তৈরি হয়। তাই নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে। আওয়ামী লীগের বন পরিবেশ উপ-কমিটির টেলিমেডিসিন সেবা সংকটকালে জনগণের জন্য অনেকটা কার্যকর এবং সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আন্তর্জাতিক চিকিৎসক ড. সমীর কুমার সাহা ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল, ডাক্তার নুজহাত চৌধুরীসহ বন ও পরিবেশ উপ-কমিটিতে থাকা চিকিৎসকরা।

কমিটির চেয়ারম্যান খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

 

/এমএইচবি/এফএএন/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম